ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী গারো পাহাড়ে বন্য হাতির তান্ডব অব্যাহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ৮:০১ অপরাহ্ণ

hati-শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :ন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই দল বেধে লোকালয়ে নেমে আসছে ভারতীয় বন্য হাতির দল। শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের গ্রামগুলোতে খাদ্যের সন্ধানে ভারত থেকে আসা বন্য হাতির অব্যাহত তান্ডব চলছে প্রতিনিয়ত। ফলে বিকেল থেকেই সীমান্ত জনপদে বসবাসরত গ্রামবাসীরা হাতির তান্ডব ঠেকাতে মশাল, পটকা ও কেরোসিন তেল নিয়ে প্রস্তুত হতে হচ্ছে। 

Shamol Bangla Ads

১২ মে সোমবার গভীর রাতে উপজেলার রানীশিমূল ইউনিয়নের খাড়ামোড়া, রাঙ্গাজান, বালিজুরী ও সিংগাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও ও রাজাপাহাড় এলাকায় তান্ডব চালায় হাতির দল। এসময় রাঙ্গাজান এলাকার দীপু হাজীর লেবু বাগানে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। এছাড়াও রাঙ্গাজান গ্রামের প্রান্তিক কৃষক আতর আলী, ভিক্ষু মিয়া ও সফি মিয়ার প্রায় ৩ একর ফসলের পাকা ধান খেয়ে ফেলে। ঝুলগাঁও এলাকার একাধিক ফসলের জমিতে তান্ডব চালায় এছাড়াও রাজাপাহাড় এলাকার ইদ্রিস আলীর কাঁঠাল বাগানে প্রবেশ করে শতাধিক কাঁঠাল খেয়ে ফেলে।
বালিজুরী এলাকার কৃষক গোলাপ মিয়া বলেন, প্রতিবছর ফসল কাটার সময়ই হাতির অত্যাচারে অত্র এলাকার মানুষ তাদের ঘাম ঝড়ানো ফসল ঘরে নিয়ে যেতে পারছে না। বন্য হাতির একের পর এক তান্ডবে ফসলের ক্ষয়ক্ষতি হলেও অবহেলিত এ অঞ্চলের দরিদ্র কৃষকরা কোনই সহায়তা পাচ্ছে না। অভাবের কারণে আমরা অনাহারে থাকলেও হাতি তাড়াতে বাধ্য হয়েই কেরোসিন কিনতে হচ্ছে আমাদের। ময়মনসিংহ বনবিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম বলেন, এ অঞ্চলের মানুষ গত কয়েকদিন যাবত রাতে ঘুমাতে পারছে না হাতির ভয়ে। প্রায় প্রতি রাতেই তারা মশাল ও পটকা নিয়ে দলবদ্ধভাবে বসে থাকছে। কয়েক দিন আগে রেঞ্জ অফিসেও তান্ডব চালিয়েছে বন্য হাতির দল।

Need Ads
error: কপি হবে না!