ads

সোমবার , ১২ মে ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে ৩দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০১৪ ৪:৪৯ অপরাহ্ণ

MMMMমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী গনতন্ত্রের  মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুখী,সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহারে উদ্বুদ্ধকরণে সর্বস্তরের জনগণকে সম্পৃক্তকরণ এবং বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে মধুখালীতে  ১২ মে সোমবার ৩দিন ব্যাপি ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মধুখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মধুখালী আধুনিক মাল্টিপারপাস হল রুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামানের সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান । এ সময় বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিপি) মীনা মাসুদুজ্জামান ,উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী গোলাম মনসুর ন্নানু, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম আমিনুল হক,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামন বাচ্চু প্রমুখ।সমগ্র  অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা  করেন সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ আসলাম উদ্দিন। ডিজিটাল মেলায় উপজেলা প্রশাসনসহ ,উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,সরকারী বেসরকারী দপ্তর গুলি মেলায় অংশ গ্রহন করেছে।  ডিজিটাল ব্যবহার ও তথ্যপ্রযুক্তিসহ মেলায় ৩০টি স্টোল স্থান পেয়েছে । প্রধান অতিথি তিনি তার বক্তব্যে উপস্থিত সবার উদ্দেশ্যে  ডিজিটালের ব্যবহার ও উন্নয়নের বিশদ বর্ননা দেন । উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিজিটাল বির্তক প্রতিযোগিতা,ডিজিটাল কুইজ প্রতিযোগিতা ,ডিজিটাল সেবা সমূহ,ডিজিটাল ডিভাইজ সমূহ প্রদর্শন করা হয়।

Need Ads
error: কপি হবে না!