নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা দেয়ায় নরসিংদীতে সমাবেশ করে আনন্দ মিছিল বের করে যুব দল।
নব-নির্বাচিত আহবায়ক মহসীন হোসাইন বিদ্যুৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোঃ দিপু, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক মোঃ শাহজাহান মল্লিক, আলমগীর হাবিব, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিস পান্না। শাহান শাহ্ শানু, সোহরাব হোসেন, হাসিব, নাসিক আহম্মেদ আনন্দ, নজরুল ইসলাম, নাবিদ, শাহানউল্লাহ ফরহাদ চৌধুরী, এমএ কাইয়ূম। সমাবেশ শেষে এক বিরাট আনন্দ মিছিল শহরের প্রদক্ষিণ করে।




