ads

শনিবার , ১০ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় অশ্লীল গান ও নৃত্যের আসরে দুপক্ষের মধ্যে ৫০ রাউন্ড গুলিবিনিময়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৩:৩৫ অপরাহ্ণ
পেকুয়ায় অশ্লীল গান ও নৃত্যের আসরে দুপক্ষের মধ্যে ৫০ রাউন্ড গুলিবিনিময়

এম.আবদুল্লাহ আনসারী. পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার টইটং হাজী বাজারের পশ্চিম পাশে হিরাবুনিয়া বিলে বলীখেলা অনুষ্ঠিত হয়। কোন প্রকার অনুমতি ছাড়া থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগীতায় শান্তিপূর্ণ গরুর লড়াই জুয়ার আসর শেষে রাতে শুরু হয় সাংস্কৃত্কি অনুষ্ঠানের নামে অশ্লীল গান ও প্রায় বিবস্ত্র নর্তকীদের পরিবেশনায় নাচের আসর। প্রত্যক্ষদর্শীরা বলেন, ৮মে টইটং হাজীবাজারের পশ্চিম পাশে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটনের আয়োজনে বলীখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার করা হয়। ৮মে সকাল ১০টা থেকে গরুর লড়াই শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। রাত ৮টা থেকে শুরু হয় প্রায় ২ডজন সংগীত ও নৃত্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই বলীখেলায় জুয়ার বাজার বিক্রিকরা হয়েছে ১লাখ ৯০হাজার টাকায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু থেকে অশ্লীল গান ও প্রায় নগ্ন অর্ধনগ্ন মহিলা শিল্পীদের বেপরোয়া নাচ গানের এক পর্যায়ে স্বপরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা অনেকে বিব্রতকর অবস্থার শিকার হয়ে বেরিয়ে যেতে চাইলেও আয়োজকদের চাপের মুখে বের হতে পারেনি। কয়েকজন দর্শকের সাথে কথা বলে জানাযায়, প্রতিজন থেকে ১৫০ টাকার ঠিকিট নিয়ে প্রবেশ করতে হয়েছে। প্রায় ৫/৬ হাজার দর্শক পরিপূর্ণ অনুষ্ঠানে অশ্লীল গান ও নগ্ন নাচের পরিবেশনায় কম বেশি সকলে বিব্রত বোধ করেছে। এদিকে রাত ১১টার দিকে আয়োজকদের দুপক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। দুপক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ব্যাপী বন্দুক যুদ্ধে কমপক্ষে ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে মাইকে ঘোষণা দেয়া হয়েছে দর্শকদের ভয়ের কোন কারণ নেই কারণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দা বাহিনীর প্রধান কমান্ডার ডাকাত নাছির, রাজাখালীর ডাকাত সম্রাট ছৈয়দনুর, টইটং এর এম.ইউপি ডাকাত আবছার, লিটন ও স্থানীয় রমিজ পাড়ার এনামের নেতৃত্বে প্রায় দুশতাধিক লোক লম্বা দা ও ৫০ থেকে ৬০টি অগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিতে থাকে। এক পর্যায়ে গুলাগুলির ঘটনা শুরু হলে দর্শকরা বেরিয়ে যেতে চাইলেও তাদেরকে বের হতে দেয়নি। এসময় মাইকে ্টইটং ইউপির সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হামলা চালাচ্ছে। পরে ১২টার দিকে বৃষ্ঠি শুরু হলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এদিকে হাজার হাজার মানুষের সামনে নগ্ন অর্ধনগ্ন মহিলা নৃত্য শিল্পীদের বেপরোয়া নাচ গানের ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে পুরো উপজেলা জুড়ে। উপজেলা আওয়ামীলীগের সভাপতির বরাত দিয়ে বলীখেলা ও ্সা্স্কংৃতিক অনুষ্ঠানের প্রচার করা হলেও তাকে একমিনিটের জন্যে কেউ দেখেনি। রাতে গুলাগুলির ঘটনার বিষয়ে টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বলেন, যদিও মাইকে শাহাদত মেম্বার হামলা করেছে বলে প্রচার করা হলেও তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে জানান। তিনি আরো বলেন, হয়ত ভাগবটোয়ারা নিয়ে তাদের মধ্যে অমিলের কারণে গুলাগুলির ঘটনা ঘটেছে। বলীখেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন করার বিষয়ে টইটং ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ বি.এ. বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে পাড়া গ্রামে এত নোংরামি সত্যিই লজ্জার। বার বার বলীখেলায় গুলাগুলির ঘটনা ঘটার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তিনি মনেকরেন। গুলাগুলির ঘটনার আধা ঘন্টা পূর্বে থানা পুলিশ ঘটনাস্থল থেকে পরিদর্শন করে আসেন। পেকুয়ায় যত গুলো বলী খেলা অনুষ্ঠিত হয়েছে সবকটিতে গুলাগুলির ঘটনা ঘটলেও পরবর্তীতে বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে। এব্যাপারে পেকুয়া থানার ওসি তদন্ত আবদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানা কখনো বলী খেলার অনুমতি দেয়না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!