আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রানীশংকৈল ভরনিয়া সালফারাম গ্রামের ১৩২টি নতুন মিটার সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে ৪ মে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। বিদ্যুৎ অপচয় জাতির জন্য অমঙ্গলজনক।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্বাস আলীর সভাপতিত্তে বিশেষ অতিথি ছিলেন মাঝারুল ইসলাম সুজন বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক, ডিজিএম খান মোহাম্মদ বোরহনউদ্দীন, শাহরিয়ার আযম মুন্না ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, এলাকা পরিচালক নাসিরউদ্দীন প্রমুখ।
অপরদিকে ৩ মে পীরগঞ্জ উপদইল সরকারী প্রাথঃ বিদ্যালয় মাঠে ফকিরগঞ্জ গ্রামের নতুন মিটার সংযোগ’র উদ্বোধনী অনুষ্ঠানে আল্ঃ গিয়াসউদ্দীন প্রধানের সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাঃ ইয়াসিন আলী, উদ্বোধক হিসেবে ছিলেন সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা।

অনুষ্ঠানে ঠাপবিস’র জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ওয়ার্কাস পাটির জেলা সদস্য ফয়জুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খাইরুল আমান চৌধুরী, সাইদুর রহমান সরকার, আঃ হাকিম প্রধান, আঃ খালেক প্রধান, মিজানুর রহমান মাষ্টার প্রমুখ বক্তব্য দেন।




