ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুম-অপহরণ ঠেকাতে পুলিশের ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৮:১৪ অপরাহ্ণ

Monirulশ্যামলবাংলা ডেস্ক : সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুম-অপহরণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে এ ধরনের ঘটনার প্রতিরোধে একটি ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করা হয়েছে। ৩ মে শনিবার দুপুর ১টার দিকে ওই স্কোয়াড গঠনের কথা গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় তিনি জানান, গোয়েন্দা পুলিশের একজন এডিসি এ স্কোয়াডের নেতৃত্ব দেবেন। এ স্কোয়াডে সঙ্গে থাকছে আরও মোট ৪০ জন সদস্য।
রাজধানীতে কোন অপহরণের ঘটনা ঘটলে এ স্কোয়াডে কাছে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মনিরুল ইসলাম। তিনি আরও জানান, এ স্কোয়াডের কাছে কতগুলো হটলাইন নাম্বার আছে, এগুলোতে ফোন করে তথ্য দেওয়া যাবে। আজ থেকে ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!