আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচারীর বরিশালের আগৈলঝাড়ায় আগমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় স্বর্গানীতা কুমারী মারিয়ার গীর্জায় ভাটিকান রাষ্ট্রদূত ও পোপের প্রতিনিধি আর্চ বিশপ জর্জ কোচারীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের সিএসি বিশপ মজেজ এম কস্তা, সহকারী বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, ঘোড়ারপাড় পালক পুরোহিত ইলিয়াস মন্ডল, সদস্য সিসিলিয়া পারুল মন্ডল প্রমুখ। জর্জ কোচারী ঘোড়ারপাড় মিশন ও দীপ্তি ভবন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও স্বর্গানীতা কুমারী মারিয়া গীর্জায় পবিত্র খ্রিস্ট জাগ পরিচালনা করেন।
আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের পল্লী শিক্ষা সহায়তা সংস্থার উদ্যোগে ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম বিতরণ করা হয়। পতিহার সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক জুরান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলী সুকণ্ঠ লাল নাগ, প্রভাত নাগ, শিক্ষক নারায়ণ নাগ, গৌতম বালা, আ. মন্নান, সাবেক ইউপি সদস্য হালিমুজ্জামান, প্রভাষক মলয় কুমার সোম, শিক্ষক প্রভাত চন্দ্র বাড়ৈ, মুক্তিযোদ্ধা শ্রী অতুল চন্দ্র নাগ, রবিন রায়, প্রদীপ কর, সুমন্ত রায়, বিজয় দে, হরিহর নন্দী, রবিন দত্ত, বিনয় পাল প্রমুখ।




