ads

শনিবার , ৩ মে ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে মোস্তাফিজুর খুনের ঘটনায় গ্রেফতার ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৫:২২ অপরাহ্ণ
নবাবগঞ্জে মোস্তাফিজুর খুনের ঘটনায় গ্রেফতার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোস্তাফিজুর রহমান(২৬) খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রেজাউল করিম(৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে। সে বাজিতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। পুলিশ তাকে আজ শনিবার ঢাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী অফিসার এস আই জিয়াউর রহমান(২) জানান মোস্তাফিজুর রহমান খুনের ঘটনার পর থেকে রেজাউল গা ঢাকা দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে আনা হয়। উল্লেখ্য গত ১২ মার্চ পুলিশ মোস্তাফিজুরের লাশ তার বাড়ীর পার্শ্বে তুলশী গঙ্গা নদী থেকে উদ্ধার করেছিল । এ ব্যাপারে মোস্তাফিজুরের পিতা মোফাজ্জল হোসেন হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

Need Ads
error: কপি হবে না!