ads

শনিবার , ৩ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালবৈশাখী ঝড়ে ১৬ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাবি!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ

R U-1রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৮ বৈশাখ) রাতের কালবৈশাখী ঝড়ের কারণে ১৬ ঘন্টা ধরে বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে পানির অভাবও দেখা দিয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চড়ম দূর্ভোগে পরেছে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে সামান্ন বৃষ্টির সাথে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্যাম্পাসের প্যারিস রোডের অনেক গাছই ভেঙ্গে পরেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক স্থানেই গাছ ভেঙ্গে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওই বিভাগ থেকে আরও জানানো হয়, সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তারা সর্বাত্তক কাজ করে যাচ্ছে। তবে শুক্রবার দুপুরের আগে হয়তো বিদ্যূৎ সংযোগ দেয়া সম্ভব হবে না বলেও জানানো হয়েছে। হল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের একটি বøকে, শহীদ হবিবুর রহমান ও শহীদ সোহরাওয়ার্দী হলে বিদ্যুৎ না থাকায় পানির অবাভ দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত পানি উঠানো সম্ভব নয়। এদিকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ। উল্লেখ, বৃস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সামান্ন বৃষ্টির সাথে ব্যাপক কালবৈশাখী ঝড় হয় রাবিসহ গোটা রাজশাহীতে। এতে ক্যাম্পাসের বিভিন্ন ফলের গাছসহ অনেক গাছ ভেঙ্গে পরে। ঝড় শুরুর এক আধ-ঘন্টা আগেই অর্থাৎ রাত ১০ টা থেকে রাবিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এখনও তা ঠিক করা সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!