ads

শনিবার , ৩ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঁঠালিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড : আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ২:৫৪ অপরাহ্ণ

JHALAKATHI AGUN 3,5,14ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার হেতালবুনিয়া গ্রামের সরদার বাড়িতে ২ মে শুক্রবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এ সময় আব্দুল রব সরদারের সেমিপাকা বসত ঘর পুড়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে ২ জন আহত হয়েছে। মাগরিবের পূর্বে আব্দুল রব সরদারের ঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে সাড়া ঘরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এ সময় দগ্ধ হয়ে আব্দুল রব ও তার স্ত্রী পুতুল বেগম আহত হয়। রাস্তার যোগাযোগ না থাকায় অগ্নিকান্ডস্থলে কাঠালিয়া ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাতে পারেনি। অনেক বিলম্বে টমটমযোগে ফায়ার সার্ভিসের লোকজন ওই অগ্নিকান্ড স্থলে পৌছায়। ইতোমধ্যে স্থানীয় লোকজন বিভিন্ন উপায় আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষনে পুরো ঘরটি পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!