ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আগৈলঝাড়া থানার গোলঘর উদ্বোধন করলেন এমপি হাসানাত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ

Photo- Agailjhara- 2-5-14= (1)অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় থানা চত্বরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোল ঘরের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

Shamol Bangla Ads

গতকাল শুক্রবার দুপুরে থানা কম্পাউন্ডে থানায় আসা জনসাধারণের বিশ্রামাগারের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোলঘরের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাজ্জাদ হোসেন, এসআই মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, শহিদুর রহমান, আ’লীগ নেতা আবুল বাশার হাওলাদার, আ. সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, থানার কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। পরে এমপি থানার বিভিন্ন সমস্যার কথা শুনে সার্বিক অবস্থা দেখতে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অনুদানে ওসি মো. সাজ্জাদ হোসেনের প্রচেষ্টায় গোলঘরটির নির্মাণ বাস্তবায়ন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!