ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় ৩৩ জন নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৭:১৫ অপরাহ্ণ

syria_5শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের একটি ব্যস্ততম বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত: ৩৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির মানবাধিকার কর্মীরা। ২ মে শুক্রবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হালাক অঞ্চলে ১ মে বৃহস্পতিবার ওই ব্যারেল বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ওই হামলার পর মানবাধিকার কর্মীরা বিভিন্ন ভিডিও, ছবি অনলাইনে পোস্ট করেছেন, যাতে এলাকাটির বিধ্বস্ত চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হতাহতরা আতঙ্কিত হয়ে মৃতদেহ আর ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে ।
ওই হামলা নিয়ে আলোপ্পোর স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হালাক অঞ্চলে মার্কেট ও আবাসিক ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এতে দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে মৃতের সংখা ৪০ জনেরও বেশি বলে দাবি করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউনিসেফ বলেছে, সিরিয়ায় সাম্প্রতিক হামলাগুলোতে স্কুল এবং সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে, যা খুবই ভয়ঙ্কর। সংস্থাটির আরো বলেছে, দিনে দিনে এমন হামলার ঘটনা বেড়েই চলেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ দেয়।
এর আগে বুধবারও বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর একটি স্কুলে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়, যাদের মধ্যে ১০ জনই ছিল স্কুলের শিক্ষার্থী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!