ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় মে দিবস উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ
কুলাউড়ায় মে দিবস উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযত ভাবে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। গতকাল ১মে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে প্রথম বারের মত কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ জাহেদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খোরশিদ উল্যাহ, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুদু মিয়া, সম্পাদক রাজু আলী রাজুম, পরিবহন ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাবেক সম্পাদক মো: মাখন মিয়া প্রমুখ।
সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং সভাস্থলে এসে জাতীয় পতাকা ও শ্রমিকদের পতাকা উত্তলোন করা হয়। সভা শেষে স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!