সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের শেষদিন বুধবার ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অফিস চলাকালীন সময়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন কমান্ডার পদে সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী সহ তাঁর প্যানেলের বিভিন্ন পদে ১১ জন, কমান্ডার পদে নজরুল ইসলামসহ তাঁর প্যানেলের বিভিন্ন পদে ১১ জন ও স্বতন্ত্র হিসেবে ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।




