ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৫:১৮ অপরাহ্ণ

VRভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:  ভোলাহাটে রাজশাহী বিভাগীয় কমিশনারের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সরদার সরাফত আলী, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও রেশম বোর্ডের সদস্য (অর্থ) জ্যোতিলাল পুরী। অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার (ভারপ্রাপ্ত)ডাঃ ফরিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম খুরশিদ আলম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত)ওয়ালিউর রহমান, নির্বাচন অফিসার আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার মুঞ্জুর মওলা, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, সমবায় অফিসার আলাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক, প: প: কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী, বিএমডিএ ইঞ্জিনিয়ার নিশিকান্ত সরকার, বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যানগণ ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন, মাজহারুল ইসলাম পুতুুল, জগলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, সিনিয়ার সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার দাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে ইলেক্ট্রো প্রোজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ভোলাহাট উপজেলার সকল সমস্যার চিত্র তুলে ধরা হয়। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভোলাহাটের সকল সমস্যার ব্যাপারে সরকারের সুদৃষ্টি রয়েছে। বিশেষ করে রেশম ও মহানন্দা নদীর ঐ পাড়ে অবস্থিত জমি এবং রেশম চাষীদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Need Ads
error: কপি হবে না!