ads

শনিবার , ২৬ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানের কাজ শুরু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ

CCCCচারঘাট, (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের ন্যায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের কাজের অংশ হিসাবে গতকাল শনিবার চারঘাট উপজেলার সরদহ ও শলুয়া ইউনিয়নের ঝিকরা ও তাঁতারপুর গ্রামে কর্মসংস্থানের দ্বিতীয় পর্যায়ের কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল সাবরিন। অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, শলুয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক, প্রকল্প সভাপতি রেজাউল করীম, সরদহ ইউপি সদস্য জালাল উদ্দীন, ফিল্ড সুপারভাইজার হাসান ওয়াদুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। চারঘাট উপজেলার  ৬টি ইউনিয়নের মোট ১২৬৫ জন অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ হিসাবে নারী ও পুরুষ কাজ করার সুযোগ পান। ইজিপিপি এর উদ্বোধনী শেষে নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!