ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫৪ বছরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ২:১২ অপরাহ্ণ

hot2012শ্যামলবাংলা ডেস্ক : বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। গত ৫৪ বছরে এটাই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। এখানেই ভোগান্তির শেষ নয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত রাজধানীর তাপমাত্রা আরও বাড়তে পারে। ৪২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপের পারদ। ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি। এর পরের ৫৪ বছরে কখনোই ৪০ ডিগ্রি ছাড়ায়নি রাজধানীর তাপমাত্রা।
শুধু ঢাকা নয়, তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশই। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি। দেড় দশকে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০০ সালে রাজশাহীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৪১ সাল থেকে বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড করা শুরু হয়। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ ৪৫ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা ছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবার কি এ রেকর্ড ভেঙে যাবে? এমন প্রশ্নে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানান, রেকর্ড ভাঙার আশঙ্কা কম। ২৭ এপ্রিলের পর বৃষ্টি হবে। তখন তাপমাত্রা কমে যাবে। তার আগে এই তিন দিনে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের অন্যত্র মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ২৭ এপ্রিল দেশের কোথাও কোথাও এবং ২৯ এপ্রিল ঢাকায় বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এসিসিইউ ওয়েদার স্যাটেলাইট বিশ্লেষণে জানিয়েছে, আজ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২৮ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমে ৪০ ডিগ্রি হতে পারে। ২৯ এপ্রিল হতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টি। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল তাপমাত্রা কমে ৩৩ ডিগ্রি হতে পারে। এর পরের তিন দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ৩, ৪ এবং ৭ মে বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুধু ঢাকা, যশোর নয়; পুরো দেশই পুড়ছে তাপদাহে। রাজশাহী, সিলেট, খুলনা, বরিশালসহ দেশের প্রায় প্রতিটি শহরে অসনীয় উত্তাপ। তবে কিছুটা স্বস্তিতে আছে চট্টগ্রাম। মৌসুমি বায়ুর প্রভাবে বন্দরনগরীতে তাপমাত্রা কমে ৩৪ ডিগ্রি দাঁড়িয়েছে।স্যাটেলাইট চিত্রে দেখা যায়, মৌসুমি বায়ু খুবই দুর্বল। বাতাসে আর্দ্রতার পরিমাণ মাত্র ২৬ শতাংশ, যা শীতকালের চেয়েও কম। আবহাওয়ার পূর্বাভাস চিত্রে দেখা যাচ্ছে, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় আগামী দুই-একদিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে। অন্যত্র আরও চার-পাঁচ দিন তীব্র গরমে পুড়তে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!