ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরণখোলায় জেলেদের মধ্যে ফাইবার বোট ও জাল বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ

sharonkhola picture-(2) 24.04.14শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটরে শরণখোলায় জেলেদের মধ্যে ফাইবার বোট ও জাল বিতরন করেছে মৎস্য অধিদপ্তর। ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারী এ্যান্ড রেষ্টোরেশন প্রজেক্টের (ইসিআরআরপি) আওতায় এ নৌকা বিতরন করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সামুদ্রিক মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক নাসির উদ্দিন হুমায়ুন, খুলনা বিভাগের পরিচালক মোঃ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান মিলন, খাঁন মতিয়ার রহমান ও শাহাজাহান দুলাল প্রমুখ। পরিচালক নাসির উদ্দিন হুমায়ুন জানান, দাতা সংস্থা এফএও এর আর্থিক সহায়তায় শরনখোলা উপজেলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের আট জন করে নয়টি দলের ৭২ জন জেলেদের মধ্যে এ ফাইবার নৌকা বিতরন করা হয়েছে। পরিবেশ বান্ধব প্রতিটি বোটে আইস বক্সসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তিন হাজার দুইশত মিটার জালসহ প্রতিটি জেলে দলকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল দেয়া হয়। নাড়িকেলবাড়িয়া জেলে সমিতির সভাপতি মোঃ জাফর হাওলাদার জানান, তারা এই আধুনিক নৌকা ও জাল দিয়ে সাধারণ নদ-নদীর পাশাপাশি বঙ্গোপসাগরেও মাছ ধরতে যেতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!