ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন দফা দাবিতে ছাত্র ফেডারেশনের রাবি ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ১:৩০ অপরাহ্ণ
তিন দফা দাবিতে ছাত্র ফেডারেশনের রাবি ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাবি শাখা ছাত্র ফেডারেশন। মঙ্গলবার বেলা ১১ টার সময় এ স্মারকলিপি প্রদান করেন।

Shamol Bangla Ads

তাদের দাবিগুলো হলো, ইন্টর্নি চিকিৎসকরা যাতে ক্লাস কার্যক্রম চালাতে না পারে ও তাদের সার্টিফিকেট দেয়া বন্ধ করতে হবে, হামলাকারীদের সনাক্ত করে তাদের শাস্তি দিতে হবে এবং রাবি’র শিক্ষার্থীদের জন্য রামেকে কমপক্ষে দুইটি কেবিন সংরক্ষণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক উৎসব মোসাদ্দেক প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য হাসপাতালে গেলে ইন্টার্নি চিকিৎসকরা তাদের মারধর ও ক্যামেরা ভাংচুর করেন।

গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাবি কর্তৃপক্ষ

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে রামেক শিক্ষার্থীদের সনদপত্র স্থগিত করা হয়েছে, এমন তথ্য কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের পর তার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংখ্যক ইলেকট্রনিক মিডিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান স্থগিত করেছে বলে যে সংবাদ প্রচারিত হচ্ছে তার প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এই সম্পর্কে প্রকৃত তথ্য হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কোনো প্রকার সনদপত্র প্রদান স্থগিত করেনি। কাজেই এই বিষয়ে যা প্রচারিত হচ্ছে তা অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ায় সেখানকার শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র উত্তোলন করতে হয়।
উল্লেখ্য, গত রোববার রোগীর স্বজনদের আহাজারির খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা হাসপাতালে গেলে ইন্টার্নি চিকিৎসকরা তাদের উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এসময় ১২ সাংবাদিক গুরুতর আহত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!