আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদাণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হোমিওপ্যাথিকের জনক স্যামুয়েল হ্যানিমেনের ২৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেঁড়াগাছির ডা.আনিছুর রহমান ও কলারোয়ার ডা.শাহিদুর রহমানকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদাণ করা হয়। কলারোয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম ও পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রউফ, কলেজের অধ্যক্ষ এমএ বারিক, অধ্যক্ষ এসএম সহিদুল ইসলাম, অধ্যাপক আবুল খায়ের, জিএম মিজানুর রহমান, ডা. আবু তৌহিদ, প্রধান শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক ডা. আসাদুজ্জামান আসাদ, ডা.হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক এড.কাজী আব্দুল্যাহ আল হাবিব।
কলারোয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদাণ

কলারোয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠনের ৪শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদাণ করা হয়েছে। শনিবার সকালে মুরারীকাটি হাইস্কুলে এ উপবৃত্তির টাকা প্রদাণ করা হয়। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো.আমানুল্যাহ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার আবু বক্কর, শিক্ষা অফিসের কর্মকর্তা শেখ জাহিদ হাসানসহ অগ্রণী ব্যাংকের প্রতিনিধিরা। মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, বেত্রবতি আদর্শ হাইস্কুল ও মুরারীকাটি মাদরাসার ৪শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তির টাকা প্রদাণ করা হয়।
কলারোয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কলারোয়ায় ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বের হওয়া মিছিল শেষে কলারোয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নিরব, ছাত্রলীগ নেতা শেখ আজাদ হোসেন, শেখ মারুফ আহমেদ জনি, শেখ সাগর হোসেন, রাসেল আহম্মেদ, মিঠুন, তুষার খাঁন, শেখ আবু নাইস, কাজী রিপন, আরিজুল ইসলাম লাল্টু, সোহেল রানা, আরিফ, হাসান প্রমুখ। ছাত্রলীগের কমিটি ও ছাত্রনেতাদের নামে মনগড়া সংবাদ পরিবেশনের অভিযোগে এক সাংবাদিকের শাস্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয় বলে ছাত্রলীগের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন বিষয়টি নিরসণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
কলারোয়ায় ফেনসিডিলসহ ৪ ব্যক্তি আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ ৪ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। থানা সূত্র জানায, শনিবার গভীর রাতে কলারোয়া থানা পুলিশ উপজেলার লাঙ্গলঝাড়া বাজার এলাকায় ১৬বোতল ফেনসিডিলসহ যশোর জেলার মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের শেহের আলীর ছেলে রাজু আহম্মেদ (২৫), রতনদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে ইছাহাক গাজী (৩২), আ. মমিনের ছেলে আ. রব (৩১) ও বজলুর রহমানের ছেলে মাসুম বিল্য¬াহ (২৭) কে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা (নং-০৬) হয়েছে।
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক আহত
কলারোয়ার কাঁদপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক আহত হয়েছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে কৃষক আল আমিন (৫২) ফসলী ক্ষেতে কাজ করার সময় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়। পরে আহতাবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
কলারোয়া সীমান্তে থান কাপড় ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
কলারোয়া সীমান্তে থান কাপড় ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুরে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালী সীমান্ত থেকে ১লাখ ২৬হাজার টাকা মূল্যের ৪২১মিটার থান কাপড় ও ৪৮হাজার টাকা মূল্যের বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট এবং সন্ধ্যার দিকে মাদরা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালী কালিবাড়ি স্কুল এলাকা থেকে থান কাপড় উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই থান কাপড়ের পরিমাণ নির্নয় করা শেষ হয়নি।
কলারোয়ায় প্রাথমিক শিক্ষকদের বার্ষিক প্রীতিভোজ ও সমাবেশ
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের বার্ষিক প্রীতিভোজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ.সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক সাহিদ হাসান শামিম, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা আনজুমানারা ও কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, সমিতির সহ.সভাপতি মুজিবুর রহমান, সহ.সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ।




