ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু রামুতে আসছেন আজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:২৯ অপরাহ্ণ
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু রামুতে আসছেন আজ

রামু (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাথের রামু উপজেলায় আসছেন। তিনি আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রামু উপজেলা পৌঁছে কেন্দ্রীয় সীমা বিহারের দায়ক মাখন বড়–য়ার বাড়িতে অনুষ্ঠিত এক মহাসংঘদান ও অষ্ট-উপকরণ দানানুষ্ঠানে অংশ নেবেন। এতে বহু দেশ বরেণ্য বহুপন্ডিত ও প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধানদাতা শ্রীমৎ প্রিয়রতœ মহাথের।

রামুতে উত্তমশ্রী ভিক্ষুর পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

Shamol Bangla Ads

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু উত্তমশ্রী’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় সীমা বিহারে ধর্মীয় ভাব-গম্ভির পরিবেশে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সঞ্চালনায় প্রয়াত উত্তমশ্রী ভিক্ষুর স্মৃতিচারণ করেন, ভদন্ত সংঘরতœ মহাথের, প্রিয়রতœ মহাথের, শীলপ্রিয় থের। এতে বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর কুমার বড়–য়া, সহ-সভাপতি রাজেন্দ্র বড়–য়া ও প্রাক্তন এমইউপি সুবির বড়–য়া বুলুসহ বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সীমা বিহারে প্রয়াত উত্তমশ্রী ভিক্ষুর অনিত্য সভা শেষে জাদিপাড়া শ্মশান প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হবে।
মঙ্গলবার (৮এপ্রিল) দুপুর একটার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রধান বক্তা ড.আ.ফ.ম.খালিদ হোসেন
রামুতে আসমা ছিদ্দিকা বালিকা মাদ্রাসায় বার্ষিক সভা আজ

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া আসমা ছিদ্দিকা বালিকা মাদ্রাসা হেফ্জখানা ও এতিমখানা’র বার্ষিক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক আল­ামা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে হেফ্জখানা ও নূরানী একাডেমীর শিক্ষা প্রতিযোগীতা। এতে হেফ্জ বিভাগের ৫ জন ছাত্রকে দস্তারে ফযিলত প্রদান করা হবে। সভায় উপস্থিত থাকার জন্য ধর্মপ্রাণ মানুষের প্রতি আহŸান জানিয়েছেন আসমা ছিদ্দিকা বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!