জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দুর্গম চর থেকে একটি ৮এপ্রিল মঙ্গলবার রাতে পাইপগানসহ মুছা (২৫)কে আটক শেষে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি।
ওসি কাজী সাইদুর রহমান জানান, উপজেলার প্রজাপতি চরের আব্দুস সামাদের ছেলে মুছা(২৬)কে পাইপগানসহ এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। গ্রেফতারকৃত মুছা জলদস্যু কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।




