ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে ভটভটি উল্টে নিহত ১ : আহত ৯

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ

Road_Accident-254সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে ভুর্তকীর সার নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে ছহির উদ্দীন (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ও কমপক্ষে ৯ জন কৃষক গুরুতর আহত হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে,  সোমবার দুপুরে উপজেলা কৃষি স¤প্রসার অধিদপ্তরের বিনামূল্যে দেয়া সার ও বীজ নিয়ে উপজেলার আইহাই ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক একটি ভুটভুটি য়োগে বাড়ী ফিরে যাওয়ার পথে জবাই ফকিরের মোড় নামক স্থানে পৌছালে চলন্ত ওই ভুটভুটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ওই ভুটভুটির যাত্রী ছহির উদ্দীন (৬০), খাইরুল ইসলাম (৫৫), আবু সাইদ (৩৫), মফিজ (৫৫), ছাদেকুল ইসলাম (৪৫), সমসের (৬০), নবানু (৪৫), মাতিন (৬৫), মফিজ উদ্দীন (৫২), ছাত্তার (৫০) গুরুতর আহত হলে তাদের সাপাহার সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নওপাড়া গ্রামের মৃতঃ পান মোহাম্মদের পুত্র ছহির উদ্দীন (৬০) মারা যায়। খাইরুল ইসলাম (৫৫), আবু সাইদ (৩৫), মফিজ (৫৫) এদের অবস্থার অবণতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার কবলিত ভটভটি চালক উপজেলার মির্জাপুর গ্রামের ফরিদ উদ্দীনের পুত্র একরামুল হক (২৫) পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বিষয়টি আপোষ মিমাংশার চেষ্টা চলছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!