চুয়াডাঙ্গা প্রতিনিধি : সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক চলে। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের নিমতলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু লাইস এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস আই বিশ্ব বিজয় রাম।




