ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা- ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার তার অফিস কক্ষে এ তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। এবং মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফরমুদ হোসেন ও আব্দুর রউফের হাতে খসড়া ভোটার তালিকা হস্তান্তর করেন। আগামী ১০ এপ্রিল পর্যন্ত বাদ পড়া মুক্তিযোদ্ধাগণ আপত্তি দাখিল করতে পারবেন। ১৩ এপ্রিলের পরে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে ইউএনও হেমায়েত উদ্দিন জানান। আগামী ৪ই জুন মুক্তিযোদ্ধা ধামইরহাট কমান্ড কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




