মৌলভীবাজার প্রতিনিধি : ’মশা মাছি দুরে রাখি-রোগবালাই মুক্ত থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও বিভিন্ন এনজিও এর যৌথ উদ্যোগে এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) সহযোগিতায় সোমবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে শহরে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও বিভাগীয় স্বাস্থ্য মাঠ এসোশিয়েসনের সভাপতি ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীলসেন গুপ্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওসিএইচ ডাঃ সুলতান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন আহমদ, এনজিও সংস্থ্যা সেভদ্যা সিলডেনের ডেপুটি ম্যানেজার ডাঃ মুনার্ভীর ইউসুফ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুর রহমান প্রমুখ । আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মইনুল হক পবন ও এমদাদুর রহমান চৌধুরী, এনজিও সংস্থ্যা পিএইচডির কুলাউড়া ও রাজনগরের কোঅডিনেটর শেখ মোঃআব্দুল খালেক, সূর্যেও হাসি ক্লিনিকের ম্যানেজার নাসির উদ্দিন, পিএইডির ইউনিয়ন ফ্যাসিলেটর আব্দুল বাকি মানিক প্রমুখ ।
আলোচনা সভার পূর্বে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজি সংস্থ্যা ও স্কুলের ছাত্র-ছাত্রী এবং মুক্ত স্কাউট গ্রুপ সদস্যদের নিয়ে শহরে এক র্যালী অনুষ্ঠিত হয় । এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত (ইউএনও) হাসিনা ইসলাম ।




