ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সকল প্রকার পদক্ষে গ্রহন করেছে : এড. আলতাফ আলী এমপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৬:২৪ অপরাহ্ণ

pic--mp--1মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বগুড়া-৭ গাবতলী, শাহজাহানপুর এলাকার সংসদ সদস্য এড,আলতাফ আলী বলেছেন, বর্তমান সরকার কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সকল প্রকার পদক্ষে গ্রহন করেছে। কৃষকের উৎপাদিত কৃষি পন্যের ন্যায্য মুল্য নিশ্চিত করতে কৃষককে বিভিন্ন মৌসুমে বিনামুল্যে সার বীজ সরবরাহ করে যাচ্ছে। তিনি বলেন দেশের ৮০ ভাগ কৃষক কৃষি কাজের সাথে জড়িত, সে জন্য সরকারের পাশাপশি সকলে কৃষকের পাশে দাঁড়ানো দরকার। তিনি গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ২০১৪ ও ১৫ মৌসুমে উফসি আউস ধান ও বেনা আউস নেরিকা চাষে প্রনোদনার বীজ ও সার বিতরনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানা, কৃষি কর্মকর্তা স.ম মিফতাহুল বারী, উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাজমুল হক মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিম উদ্দীন, পিআইও আব্দুর রহিম ও আব্দুর রাজ্জাক মিল্লাত প্রমুখ উপস্থিত ছলেন। উপজেলার নাড়–য়ামালা, রামেশ্বরপুর, সোনারায়, নেপালতলী ও দুর্গাহাটা ইউনিয়নের মোট ১‘শ কৃষকের মাঝে ৫ কেজি উফসি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া ও ১০ কেজি টিএসপি সার প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!