ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মনোহরদীতে স্কুল ছাত্রী অপহরন : আদালতে দাড়িয়েই অপহরণকারীর হুমকি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ

Humkiএম লুত্ফর  রহমান, নরসিংদী : স্কুল ছাত্রী অপহরণকারী সুমন নামে এক অভ্যাসগত অপরাধীর ধৃষ্টতা নিয়ে নরসিংদীর অফিস আদালত এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তারমিন জাহান বিথী নামে অপহৃত এক পঞ্চদশী স্কুল ছাত্রী আদালতে জবানবন্দী দেয়ার সময় বন্দীদশায়ই সে স্কুল ছাত্রী ও তার পিতামাতাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। তার এই হুমকির পর নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছে বিথীর পিতা আব্দুল লতিফ ও পরিবারের সদস্যরা।

Shamol Bangla Ads

জানা গেছে, মনোহরদী উপজেলার বীর আহমদপুর গ্রামে বিদেশ প্রবাসী আব্দুল লতিফের কন্যা বিথী চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়াশুনা করে। স্কুলে যাওয়া আসার পথে একই এলাকার সন্ত্রাসী সুমন প্রায়ই এলাকার আরোকিছু বখাটে ছেলেপেলে নিয়ে বিথীকে উত্যেক্ত করতো। এই ঘটনা বিথী প্রথমে কাউকে জানায়নি। পরে উপায়ান্তর না দেখে ঘটনাটি তার পিতা-মাতাকে জানালে বিথীর পিতামাতা ঘটনাটি সুমনের পিতামাতাকে অবহিত করে। এতে সুমন বিথীর প্রতি অধিকতর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৯ মার্চ বিথী বাড়ী থেকে প্রাইভেট পড়ার জন্য বের হলে পূর্ব থেকে উৎপেতে থাকা সুমন কযেকজন সন্ত্রাসী নিয়ে তাকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হবার পর বিথীর পিতা আব্দুল লতিফ ও তার আত্মীয়-স্বজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পায়নি। পরে তারা এ ব্যাপারে মনোহরদী থানায় একটি অহরণ মামলা দায়ের করে। হঠাৎ গত ৩ এপ্রিল সুমন অত্যন্ত গোপনে বিথীকে নিয়ে তার বাড়ীতে এলে খবর পেয়ে বিথীর পিতা পুলিশ নিয়ে তাদের বাড়ীতে হানা দেয়। সেখান থেকে পুলিশ সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করে বিথীকে উদ্ধার করে নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির করে। সেখানে বিথী তার অপহরনের কাহিনী সবিস্তারে বর্ণনা করার সময় কাঠগড়ায় উপস্থিত সুমন সরাসরি বিথী ও তার পিতামাতাকে দেখে নেয়ার হুমকি দেয়। সে বলে পুলিশ তাকে চীরদিন বন্দী করে রাখতে পারবে না। জেল খানা থেকে বেরোতে পারলে সকলের সামনে থেকেই বিথীকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যাবে। এই হুমকির পর বিথীর পিতামাতা এখন সার্বক্ষণিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতি পাত করছে। গতকাল শনিবার বিথীর মেডিকেল পরীক্ষার সময় হাসপাতালে সাংবাদিকদের কাছে অপহরনকারী সুমন ও তার সন্ত্রাসী বাহিনীর কথা বর্ণনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!