ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলনবিলে কোটি টাকার সজনে উত্পাদনের সম্ভাবনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৫:৩৫ অপরাহ্ণ

Chatmohar, Pabna Sojne Photo (01) 06-04-14জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : সবজির নাম সজনে। যার নাম শুনলেই ভোজন বিলাসীদের জিভে যেন জল চলে আসে। ঔষধি গুনে ভরপুর, মুখরোচক এবং পুষ্টি গুনে সমৃদ্ধ এ সবজির গাছ চোখে পড়ে বসত বাড়ির আনাচে কানাচে। চলনবিল অঞ্চলের অধ্যুষিত উপজেলাগুলোর গ্রাম-গঞ্জের রাস্তার ধারে, বসতবাড়ির আঙিনায় অনাদরে ও অবহেলায় বেড়ে উঠে সজনে। গাছের পাতা ফুল সজনে সবটাই খাবার উপযোগী।
সরজমিনে দেখা যায়, গাছের ডালে ঝোপা ঝোপা সজনে শোভা পাচ্ছে। এ অঞ্চলে সজনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ করে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বড়াইগ্রাম, তাড়াশ, গুরুদাসপুর, রায়গঞ্জ, সিংড়াসহ আশে-পাশের উপজেলার কৃষকেরা বাণিজ্যিক ভাবে সজনের চাষ শুরু করেছেন। সজনে চাষে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। কোনো প্রকার বালাইনাশক প্রয়োগ এবং পরিচর্যা ছাড়াই সজনে চাষবাদ করা হয়। যার কোনো উৎপাদন খরচ নেই।
চাটমোহর ছোট শালিখা গ্রামের কৃষক এবাদত হোসেন জানান, গাছ থেকে সজনে সংগ্রহের পর ডালপালা কেটে দিলে ফলন আরো ভালো পাওয়া যায়। কেটে ফেলা উপযুক্ত ডাল আবার মাটিতে পুঁতে রাখলে ধীরে ধীরে শিকড় গজিয়ে উপযুক্ত গাছে পরিণত হয়। পরের বছরই নতুন গাছে সজনে ধরে। তরকারির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদনকারীরা এসব সজনে বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করে থাকেন।
জানা যায়, মওসুম শুরুতে প্রতি কেজি সজনে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। ভরা মৌসুমে দাম কিছুটা কমে যায়। তখন মধ্যবিত্তরা সজনের স্বাদ উপভোগ করতে পারেন। স্থানীয় চাহিদা মিটিয়ে চলনবিল এলাকার সজনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয় বলে জানা গেছে।
এব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রওশন আলম জানান, সজনে অত্যন্ত পুষ্টিকর এবং লাভজনক সবজি। প্রাকৃতিক দূর্যোগ না হলে এ অঞ্চলে কোটি টাকার সজনে উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!