জিএইচ হান্নান, শেরপুর : শেরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত ল্যাপটপ সিএইচসিপিদের মাঝে বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিব চন্দ্র এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দে। কমিউনিটি হাসপাতালের বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন সিএইচসিপি ও ৪ জন ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৪৯ জন এর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ল্যাপটপ বিতরণের মধ্যদিয়ে গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবা মানুষের দৌরগোড়ায় পৌছে দেওয়ার সহজ উপায় হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. মো. সেলিম মিয়া।





