সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ছাত্রছাত্রীদের আয়োজনে জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নার্গিস বেগম। বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অপরদিকে গত রবিবার সকাল ৯টার সময় পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান হোসেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা একাডেমী সুপার ভাইজার আমিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।




