ভোলা প্রতিনিধি : ভোলায় তথ্য প্রযুক্তি ব্যবহার মানুষের দোর-গোড়ায় পৌছে দেওয়ার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবণী মেলা ও ৩৫ তম বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ -২০১৪ উৎসব মুখর পরিবেশে একই মঞ্চে শেষ হলো। ক্ষুদে বিজ্ঞানীর প্রতিভা বিকাশের তথ্য ও প্রযুক্তি – বিজ্ঞান মেলা শেষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা শ্রেষ্টত্বে প্রমান হিসেবে পুরস্কার পেয়েছে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন পাশাপাশি তিনি ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করেন। এ সময় তিনি বলেন, ক্ষুদে বিজ্ঞানীরাই এদেশকে এগিয়ে নিয়ে যাবে। এসময় বক্তব্য রাখার পাশপাশি আগামী প্রন্মের বিজ্ঞানীদের উৎসাহিত করেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের অধ্যক্ষ ফখরুল আলম পাশা, মেলা উদ্যাপন কমিটির সম্পাদক ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। এবার জুনিয়র গ্রæপে প্রথম হয়েছে ভোলা সরকারি বালক স্কুলের অন্তুর মজুমদার , দ্বিতীয় হয়েছে ৪ জন এরা হচ্ছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সৌরভ গাঙ্গুলী ,টাউন কমিটির বাংলাস্কুল’র হাসনাইন আহমেদ , সরকারি বালক স্কুলের মোস্তফা মাহি, বাপ্তা টবগী স্কুলের আমিনুল আরমান । তৃতীয় হয়েছে ৪ জন চরনোয়াবাদ মুসলিম স্কুলের তাসনুরা হক তানহা, টাউন কমিটি স্কুলের আব্দুর রব সজীব, মাছুমা খানম স্কুলের নুরজাহান ইসলাম, নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টুম্পা সাহা। সিনিয়র গ্রæপে প্রথম হয়েছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের আরিফুর রহমান, দ্বিতীয় ভোলা সরকারি কলেজের মোঃ আশফাক, তৃতীয় বাংলাবাজার ফাতেমা খানম কলেজের ঈমাম হোসেন । বিশেষ গ্রুপে পুরস্কার পেয়েছে ক্ষুদে বিজ্ঞানী সংসদের ফাওয়াজ আহমেদ প্রথম, জয়া গাঙ্গুলী দ্বিতীয়, রামিম তৃতীয় । জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভোলা সরকারি স্কুলের আবির ইমতিয়াজ, ওই স্কুলের আবিদুর রহমান তৃতীয় ও ক্ষুদে বিজ্ঞানী সংসদের সৌরভ গাঙ্গুলী দ্বিতীয় । জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতার সিনিয়র গ্রুপে বাংলা সাজার ফাতেমা খানম কলেজের মোঃ রিদওয়ান প্রথম, মোঃ সজীব দ্বিতীয়, মোঃ রাইসুল ইসলাম তৃতীয় হয়েছে। ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের আরিফের নদী ভাঙন রোধে প্রযুক্তি নির্ভর জিকঝাক চেইন ব্লক ভোলাসহ উপকুলীয় অঞ্চলের জন্য অতিত্বরুত্বপূর্ন । এটি প্রয়োগ করা যেতে পারে বলেও মনে করেন বিচারকের দায়িত্ব পালনকারী ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু ।




