ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট কলেজের এইচ.এস.সি-১৪ পরীক্ষার্থী-পরীক্ষার্থীনিদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মাসুদ রানার সভাপত্বিতে উপস্থিত ছিলেন, গর্র্ভনিং বডির সদস্য ও ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, গভর্নিং বডির সদস্য জাহান ইমাম মেহেদী, আব্দুর রহমান, শিক্ষকদের মধ্যে প্রভাষক শাহী মাহাবুব আলী রতন, ছবিলাল ঋষি, ফিরোজ আহম্মেদ, বেলদার হোসেন, আমেনা খাতুন, জিয়াউর রহমান, আব্দুল জব্বার, তৌহিদুল ইসলাম, রবিউল ইসলাম, বিজয় কুমার ঋষি, মোহাম্মাদ সারোয়ারদি, শরীরচর্চা শিক্ষক আমিনুল ইসলাম, প্রদর্শক আক্তার হোসেন, এরফান আলী ও গ্রন্থাগারিক নিয়ামত আলী শাহ্ (হিমেল)। ভোলাহাট কলেজ থেকে ২০১৪ সালের এইচ,এস,সি পরীক্ষায় ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে।




