ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

CHARGATচারঘাট (রাজশাহী) প্রতিনিধি :  ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে ২৬ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত রাজশাহীর চারঘাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার উপজেলা প্রশাসন ও চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সভার আয়োজনে করা হয়। চারঘাট ফরহাদ আলউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুল আলম, চারঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরীন মাহবুবা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রোজিনা খাতুন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, সহকারী শিক্ষিকা আমেনা খাতুন, জন প্রতিনিধি, সুধীজন ও  উপজেলা পর্যায়ে কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও বিতর্ক প্রতিযোগিতায় “বাংলাদেশের উন্নয়নে দূর্নীতি প্রধান অন্তরায়” বিষয়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের পরে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!