ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বাত্সরিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ৮:৫০ অপরাহ্ণ
কলারোয়ায় বাত্সরিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় বাত্সরিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভার হলরুমে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরমেয়র গাজী আকতারুল ইসলাম। এসময় এনজিও কর্মকর্তা মাহাবুবুর রহমান, পৌর সচিব সাইফুল ইসলাম, সহ.প্রকৌশলী ওয়াজিহুর রহমান, আনিছুর রহমান, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, কাউন্সিলর ফারুক আহম্মেদ মুকুল, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ফারাহানা হোসেন, লুৎফুন্নেছা, সেলিনা খাতুন, মাগফুর রহমান রাজু, শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন, ইমাদুল ইসলাম প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন এনজিও কর্মকর্তা মনিরুজ্জামান মিজান।

কলারোয়ায় শপথ পাঠের মধ্যদিয়ে উদযাপিত হলো দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ

Shamol Bangla Ads

কলারোয়ায় শপথ পাঠের মধ্যদিয়ে উদযাপিত হলো দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দূর্ণীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কমিটির সভাপতি শিক্ষক আখতারুজ্জামান, সহ.সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আখতার হেনা, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সদস্য আলহাজ্ব শেখ আব্দুল মালেক, শেখ জুলফিকারুজ্জামান, আজাহারুল ইসলাম, জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক উৎপল কুমার সাহা, এড. শেখ কামাল রেজা, সাংবাদিক গোলাম রহমান, জুলফিকার আলী প্রমূখ উপস্থিত ছিলেন। “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”- ¯ে¬াগানকে সামনে রেখে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল উদযাপিত হচ্ছে দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!