ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে বিপুল পরিমান চোরাই মালামাল ও চুরির যন্ত্রপাতি সহ ৩ জন আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৮:২৩ অপরাহ্ণ

29-03-2014 PIC (1)রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার ভোরে বিপুলপরিমান চোরাই মালামালসহ তিন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, পুলিশের একটি টহল দল শনিবার ভোর অনুমান ৪টায় আবাদপুকুর থেকে রাণীনগর থানায় ফিরছিলেন । এসময় আবাদপুকুর-–রাণীনগর সড়কের সিম্বা নামক স্থানে পৌছলে বস্তায় ভরানো মালামাল সহ ৩ জনকে দেখতে পায় । এসময় এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম সন্দেহজনক ভাবে তাদেরকে তল­াশি করে। তল­াশি কালে বস্তার মধ্য থেকে চোরাই কম্পিউটার হার্ডডিক্স, র‌্যাম, প্রসেসর, মডেম, পেনড্রাইভ, স্ট্যাপলার, ডিজিটাল দেয়াল ঘড়ি, পিতলের ঘন্টা, ফুটবল, টেনিস বল, পেপার ওয়েট, মগ, ফুলদানি তোয়ালা, আপেল, আঙ্গুর, বিস্কুট এবং চুরি কাজে ব্যবহৃত সিলাইরেঞ্জ, তালা কাটা কাটার, চাকু, মারতুল ও টেস্টার সহ সজিব হোসেন (২৬), ফিরোজ হোসেন (২৫), এনামুল হোসেন (২৭) কে আটক করে। আটককৃতরা উপজেলার পূর্ব বালুভরা ও মধ্যরাজাপুর গ্রামের বাসিন্দা এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধকি মামলা রয়েছে ।
এব্যাপারে ওসি আব্দুল­াহ আল-মাসউদ চৌধুরী জানান, রাতোয়াল আর.এন উচ্চ বিদ্যালয়ে, করজগ্রাম বাজারে দোকান চুরি করে মালামাল নিয়ে আসার সময় আটককৃতরা টহলরত পুলিশের হাতে মালামাল ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ ধরা পরে।

Need Ads
error: কপি হবে না!