ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের জিতল উইন্ডিজ : টানা দ্বিতীয় হারে বিপদে অস্ট্রেলিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ

182751.3শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। াএনিয়ে ৩ খেলায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জয়, অন্যদিকে শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় হার। এই হারে সেমিফাইনালে সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল তাদের।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের সঙ্গে ডোয়াইন স্মিথের ৫ ওভার স্থায়ী ৫০ রানের উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে লেন্ডল সিমন্সের সঙ্গে ৫১ রানের জুটি উপহার দেন গেইল। দলকে ১ উইকেটে ১০১ রানের দৃঢ় অবস্থানে রেখে বিদায় নেন গেইল (৫৩)। এক সময়ে ১৮ বলে ৪২ রানের প্রয়োজন ছিল দলটির। অধিনায়ক ড্যারেন স্যামি (১৩ বলে অপরাজিত ৩৪) ও ডোয়াইন ব্রভোর (১২ বলে অপরাজিত ২৭) ঝড়ো ব্যাটিংয়ে ২ বল থাকতেই সেই লক্ষ্যে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের এটাই সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়। আগের রেকর্ডও অস্ট্রেলিয়ার বিপক্ষেই ছিল। ২০০৯ সালের বিশ্বকাপে ১৭০ রানের লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ২২ বলে ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। তবে ৮ রানের ব্যবধানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে খেলায় ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বস্তি বেশিক্ষণ টেকেনি। গ্লেন ম্যাক্সওয়েলের (২২ বলে ৪৫) ঝড়ো ব্যাটিংয়ে দ্বাদশ ওভারেই একশ’ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজের পক্ষে সুনীল নারায়ণ, মারলন স্যামুয়েলস ও বদ্রি দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৮/১ (ফিঞ্চ ১৬, ওয়ার্নার ২০, ওয়াটসন ২, ম্যাক্সওয়েল ৪৫, বেইলি ১২, হজ ৩৫, ফকনার ১৩, হ্যাডিন ১৫*, স্টার্ক ৪, মুরিনহেড ১*; সুনীল ২/১৯, স্যামুয়েলস ২/২০, বদ্রি ২/৩৭, সানতোকি ১/৩০, ব্রাভো ১/৩৯)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৭৯/৪ (স্মিথ ১৭, গেইলর ৫৩, সিমন্স ২৬, স্যামুয়েলস ১২, ব্রাভো ২৭*, স্যামি ৩৪*; স্টার্ক ২/৫০, বোলিঞ্জার ১/৩৪, মুরিনহেড ১/২১)
ম্যান অব দি ম্যাচ : ড্যারেন স্যামি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!