ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিবন্ধীদের গাড়ি তৈরীতে ঠাকুরগাওয়ের জাহাঙ্গীরের সাফল্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৭:০৬ অপরাহ্ণ

Jahangirআনোয়ার হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের জাহাঙ্গীর আলম যুগের সাথে তাল মিলিয়ে প্রতিবন্ধীদের চলাচল সুবিধার জন্য অল্প খরচেই গাড়ি তৈরী করেছে। পৌর শহরের ইসলাম নগর খানকা শরীফ এলাকায় তার বাড়ি। সে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের কৃতি ছাত্র। সম্প্রতি বুয়েটে অনুষ্ঠিত প্রজেক্ট কম্পিটিশনে অংশ গ্রহণ করে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে সে দ্বিতীয় স্থাণ লাভ করে।
জাহাঙ্গীর আলম জানায়, গাড়িটির রাস্তায় অন্যান্য গাড়ির পাশাপাশি চলাচল করতে পারবে খুব সহজেই। এটির চালিত শক্তি হিসেবে ৪৮ ভোল্টের রিচার্জেবল ব্যাটারী শক্তি যোগায়। ব্যাটারী একবার চার্জ করলে ১০০ কিঃ মিঃ পথ বা চার ঘন্টা মত এর চার্জ থাকবে। যে কোন আমদানীকৃত ইলেকট্রিক চেয়ার থেকে এ গাড়িটির খরচ অনেক কম।
এটিকে বানিজ্যিক হিসেবে বাজারজাতের কার্যক্রম হাতে নেয়া যায়। গাড়িটির নির্মাতা জাহাঙ্গীর আলম ও তার সহযোগি বন্ধু সারোয়ার সাহিদী জানায় বানিজ্যিকভাবে এটি ৪০-৫০ হাজার টাকায় বিক্রী করা যাবে।
প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলে জাহাঙ্গীর আলমের সাফল্য বাংলা মায়ের বুকে আরেক সাফল্যর মাইল ফলক তৈরী হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!