নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা বি এন পি কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে থাণা বিএনপি’র সাঃ সম্পাদক তরিকুল্ ইসলামের নেতৃত্বে দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনর মাধ্যমে ওই স্বারলিপি প্রদান করেন। স্বারলিপিতে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, নেতাকর্মদের বিরুদ্ধে মিথ্য মামলা দায়ের, সারাদেশে গুম, হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানানো হয়। এছাড়াও আটক নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবী জানানো হয়।
নবাবগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম আজিজুল হক উপস্থিত ছিলেন। দূর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন অংশ গ্রহনকরেন।




