পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ১৭ই মার্চ সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্দোগে র্যালি সহ পৃথক পৃথক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে উক্ত সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুকাল ও জীবন বৃত্তান্তের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইসহাক হোসেন, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোলায়মান আলী।

এসময় অন্যান্যের মধ্যে বক্ত্যব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আক্তার উজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ডেপুটি কমান্ডার সাদেক উদ্দীন আহম্মেদ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রল্লাদ কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, বিশিষ্ট সংগীত শিল্পি আবু হেনা মোস্তফা কামাল, ময়েন উদ্দীন, স্বদেশ কুমার মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সূধীজন প্রমূখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্তের উপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।




