জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুলে কচিকাচাদের হৈ-চৈ অনুষ্ঠানে নাচে-গানে মাতালেন অভিভাবকরাও। বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে হৈ চৈই’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম। শফি উদ্দিন লালু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কনফিডেন্স চাইল্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা চিত্র ও নাট্য শিল্পী শ্রী রাজেশ কুমাল পাল গুরু দাস, ব্র্যাক ম্যানেজার ইসমাইল হোসেন, সাংবাদিক খাদেমুল হক বাবুল। অনুষ্ঠানে ‘‘মদন মোহন পাল স্মৃতি’’ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম মেধাবী শিক্ষার্থী ১ম শ্রেণীর জয় ও চতুর্থ শ্রেণীর মৌন এর হাতে মদন মোহন ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘‘মদন মোহন পাল স্মৃতি’’ (স্বর্ণ ও রোপ্য রিং) তুলে দেন। পরে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় শিল্পীরা।




