ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ভারতীয় শাড়ী, মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৬:৪৪ অপরাহ্ণ

DSতাপস চন্দ্র সরকার, কুমিল্লা :  লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা এর দিক নির্দেশনায় ৯ মার্চ  বৌয়ারাবাজার বিওপির শিবেরবাজার এলাকায় জেসিও-৬২৩০ নায়েব সুবেদার মোঃ দিদার আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল পরিচালনা করে ৩০০ পিছ ভারতীয় উন্নতমানের  শাড়ী, গাজা-১১ কেজি, ফেন্সিডিল-৫০ বোতল, আইকন সিরাপ-২০ বোতল মালিক বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এ ছাড়াও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে মথুরাপুর কোম্পানীর কনশতলা, বিরাহীমপুর, একবালিয়া পোষ্ট এর একবালিয়া, শশীদল বিওপির নরায়নপুর এবং শিবেরবাজার বিওপির জামপুড় এলাকায় একাধিক টহল পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল-১৮৯ বোতল, গাঁজা- ১২ কেজি, হুইস্কি-২৫ বোতল, বিয়ার – ০১ বোতল, বাংলা গোল আলু -৪৫০ কেজি, কসমেটিক্স সামগ্রী ৫৬ পিছ মালিক বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ২১ লাখ ৮৩ হাজার ৫শ ১০ টাকা মাত্র। আটককৃত মালামাল কুমিল্লা কাষ্টম্স/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!