মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : শনিবার মধুখালী উপজেলার উথুলী গ্রামের মোঃ দাইদ মোল্যার বাড়ীতে অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেজে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে দুপুর ১টার দিকে ঘরের মধ্যে উক্ত বাড়ীর একটি শিশু দিয়াশলাই দিয়ে খেলার সময় অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডের সময় ঘরের মধ্যে কেউ না থাকায় টিনের ঘরে আগুন ছড়িয়ে পরে। শিশুটিকে উদ্ধার করতে পারলেও মুল্যবান জিনিষপত্র সহ কিছুই উদ্ধার করা সম্ভব হয় নাই। ঘরে রক্ষিত নগদ টাকা স্বর্নাংকারসহ অন্যান্য সম্পদ পুরে যাওয়ায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী ।




