ads

শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের বিটিভিতে নাচবেন মেহজাবীন, সোহানা সাবা ও দীঘিরা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ নৃত্যানুষ্ঠান। তিন দিনের এ আয়োজনে নাচবেন জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

Shamol Bangla Ads

সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা।

Shamol Bangla Ads

ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তাঁর দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তাঁর দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।

Need Ads
error: কপি হবে না!