ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জ পুলিশ হেফাজতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা : প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৩:০৫ অপরাহ্ণ
রামগঞ্জ পুলিশ হেফাজতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা : প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জে প্রেমিকের বিরুদ্ধে অপহরন মামলা করায় প্রেমিকা ফারহানা আক্তার শুক্রবার দুপুরে থানা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত শামসু উদ্দিনের মেয়ে ফারহানা আক্তার (১৯) পাশ্ববর্তি ল²ীপুর সদর উপজেলার রামনগর গ্রামের হাফিজ উল্যাহর পুত্র ফয়সাল হোসেনের(২৪) সাথে র্দীঘ তিন বছর প্রেম করে আসছে। এ প্রেমের বিষয়টির গোঁপন থাকায় ফারহানা আক্তার পরিবার অন্যত্রে তার বিয়ে ঠিক করে। এ সংবাদ জেনে বৃহস্পতিবার বিকেলে প্রেমিক প্রেমিকা অজানা স্থানে পাড়ি দেয়ার সময় স্থানীয় গ্রামবাসী দু‘জনকে আটক করে থানা পুলিশে হাতে সোর্পদ করে। পুলিশ প্রেমিক ফয়সালকে থানা হাজতে আর প্রেমিকা ফারহানা আক্তার ডিউটি অফিসারে কক্ষে রেখে শুক্রবার দুপুরে থানার ওসির কক্ষে করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিবের নেতৃত্বে উভয় পরিবারের লোকজন বৈঠক বসে। বৈঠক কোন সমাযোতা না হওয়ায় প্রেমিকার বোন মুক্তা আক্তার বাদী হয়ে প্রেমিক ফয়সালের বিরুদ্ধে থানায় একটি অপহরন মামলা দায়ের করে। এ সংবাদের প্রেমিকা ক্ষোভে দুঃখে ডিউটি অফিসারে কক্ষ থেকে দৌড়ে থানার দ্বিতল ভবনের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মুহুতের মধ্যে থানার সেন্টি,ডিউটি অফিসারসহ প্রেমিক-প্রেমিকার স্বজন ছাদে গিয়ে তাকে ধরে পেলে। করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন,মেয়ের পারিবারিক অবস্থা খুব নাজুক হওয়ায় এবং মেয়ের মার অনুরোধে উভয় পরিবারের অভিভাবকদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছি। থানার ওসি লোকমান হোসেন বলেন,করপাড়া ইউপি চেয়ারম্যান,মেয়ের আত্মীয় স্বজনের অনুরোধে সমাযোতা করার চেষ্টা করছি। কিন্তু মেয়েটি আত্মহত্যার চেষ্টা করার কারনে প্রেমিকের ফয়সালের বিরুদ্ধে মামলা থানায় রুজু করা হয়েছে ।

Need Ads
error: কপি হবে না!