ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বহিস্কার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ১:৫১ অপরাহ্ণ
রাণীশংকৈল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বহিস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও সদস্য বাবর আলীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Shamol Bangla Ads

শনিবার জেলা আওয়ামীলীগের নির্বাহী সংসদীয় কমিটির এক সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই দুইজন কে দল থেকে বহিস্কার করা হয়। এ বিষয় টি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড.মোস্তাক আলম টুলু নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাণীশংকৈল উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সইদুল হককে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হন। অন্য দিকে একই অভিযোগে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবর আলীকেও বহিস্কার করা হয়।
জানা গেছে ওই উপজেলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহারিয়ার আজম মুন্না বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ও আওয়ামীলীগ কর্মী দিগেন্দ্র নাথ রায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি।

Need Ads
error: কপি হবে না!