ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হত্যাকারীদের বিচারের অঙ্গীকার ঘোষণা : নরসিংদীতে ছাত্রলীগ নেতা মাহীনের দাফন সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ১০:৪২ অপরাহ্ণ

Shokএম লুৎফর রহমান নরসিংদী : দুস্কৃতকারীদের হাতে নিহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন কাদির মাহীনের লাশ পর পর ৩টি জানাজা শেষে নরসিংদীর গাবতলী গোরস্থানে দাফন করা হয়েছে। মাহীনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বেলা ১২ টায় নরসিংদী সরকারী কলেজ মাঠে। এখানে জানাজায় অংশ নেন নরসিংদী সরকারী কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু বকর ছিদ্দিক, নরসিংদীর সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, মাহীনের গ্রামের বাড়ী শিবপুর উপজেলার বংশিরদিয়া স্কুল মাঠে। সেখানে জানাজায় অংশ নেন শিবপুরের নব নির্বাচিত এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, মান্নান ভূইয়ার পরিষদ সভাপতি আবু হারিছ রিকাবদার (কালা মিয়া), সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন সরকার, হাসিবুর রহমান বুলু প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী।

Shamol Bangla Ads

জানাজা পূর্ব বক্তৃতাকালে শিবপুরের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেন, শাহীন কাদির মাহীন ছাত্রলীগের একজন ত্যাগী নেতা ছিলেন। তাকে খুন করার মত কোন অপরাধ মাহীন করেছে বলে এলাকাবাসী জানেনা। তার হত্যাকান্ড কোন ক্রমেই সাধারণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হয়েছে। ছাত্রলীগকে দুর্বল করার জন্য মাহীনকে হত্যা করা হয়েছে। আমি মনে করি মাহীন হত্যাকান্ড শিবপুরের জনগনের প্রতিনিধির প্রতি একটি সুষ্পষ্ট হুমকি। তিনি বলেন, জনগনের কল্যানে কাজ করতে এসেছি। আমি কিছু নিতে আসিনি। আমার লোকদেরকে হত্যা করে আমাকে কোন ক্রমেই আমার লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। মাহীন হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার এই শিবপুরের মাটিতে হবে। এই বিচার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি মাহীন হত্যাকান্ডের বিচারের জন্য জনগনের সহযোগিতা কামনা করেন।
এরপর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহে। এখানে আওয়ামী লীগ, যুবলীগ ও বিরোধীদল সমূহের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে অশ্রæসজল চোখে মাহীনকে গাবতলী কবরস্থানে দাফন করা হয়। এদিকে মাহীন হত্যাকান্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগ নরসিংদীতে ব্যপক কর্মসূচী ঘোষণা করেছে। শুক্রবার জুমার দিন মাহীনের আত্মার মাগফেরাত কামনার্থে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার দিন মাহীন হত্যার প্রতিবাদে ছাত্রলীগ নরসিংদী সরকারী কলেজে এক মানববন্ধন কর্মসূচী পালন করবে। এখান থেকে মৌন মিছিলের মাধ্যমে মাহীন হত্যাকান্ডের বিচারের দাবী সংবলিত একটি স্মারক লিপি নরসিংদী জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হবে। এদিকে হত্যাকান্ডের ৩৬ ঘন্টায় মাহীন হত্যাকান্ডের কোন মামলা দায়ের করা হয়নি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!