কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশংকরপুর ও দবির মোল¬া গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ডিগ্রি কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী শামীমা আক্তার বর্ণা (১৮) ও ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার বৃদ্ধা রমেছা বেগম (৮৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রী শামীমা আক্তার বর্ণা কুষ্টিয়া শহর থেকে কেনা-কাটা শেষে তার মামা মিঠুর সাথে মটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় শহরের হরিশংকরপুর এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির তুলা ভর্তি ট্রাক তাকে চাপা দিলে বর্ণা ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে শহরতলীর দবির মোল¬া রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় রমেছা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।




