পাবনা প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন ও মুল হোতাদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাংবাদিকরা।

মাছরাঙা পরিবারের উদ্যোগে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সামনে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার দুই বছর পার হলেও আজ পর্যন্ত হত্যার আসল কারণ উদঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ধরার ছোঁয়ার বাইরে রয়ে গেছে প্রকৃত খুনীরা। দেশের সাংবাদিকরা যে আজ নিরাপত্তাহীনতায় তার প্রমাণ সাগর রুনী হত্যাকান্ড। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক জোড়বাংলা সম্পাদক ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার জলি প্রমুখ। মানববন্ধন সমাবেশে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সহ-সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, কোষাধ্যক্ষ জিকে সাদী, মাছরাঙা টেলিভিশনের পাবনা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজুসহ বিভিন্ন ইলেক্টনিক্স মিডিয়া ও জাতীয় দৈনিক ও স্থানীয় সংবাদপত্রের সংবাদ কর্মিরা।




