ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের মাদ্রাসা ছাত্রী আগৈলঝাড়ায় উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ১১:১৩ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের মাদ্রাসা ছাত্রী আগৈলঝাড়ায় উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : প্রেমের টানে ঘর ছেড়ে টাঙ্গাইলের মির্জাপুরের মাদ্রাসার ছাত্রী বরিশালের আগৈলঝাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও উদ্ধারকৃত ভিকটিম সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাজীপুর গ্রামের শাহাদাৎ তালুকদারের মেয়ে ও মির্জাপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী স্বপ্নার (১৫) সাথে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের উপেন্দ্র নাথ পান্ডের ছেলে মির্জাপুর ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র মানিক পান্ডে (২১) একই এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি সকালে স্বপ্না বাড়ি থেকে পালিয়ে আসে মানিকের কাছে। তারা টাঙ্গাইলে দু’দিন অবস্থান করার পর গত শনিবার মানিকের আগৈলঝাড়ার বাড়ি আসে। শনিবার গভীর রাতে খবর পেয়ে থানার এএসআই নুরুল ইসলাম উপজেলার বড়মাগরা গ্রামের বাবুরাম বিশ্বাসের বাড়ি থেকে স্বপ্না ও মানিককে আটক করে।
স্বপ্নাকে না পেয়ে তার বাবা বাদী হয়ে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার নং-৭ (০৮-০২-২০১৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল থানার এসআই শফিকুল আলম শনিবার খবর পেয়ে মামলার বাদীকে নিয়ে আগৈলঝাড়ায় এসে অপহরণকারী মানিককে গ্রেফতার ও অপহৃতা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল ফেরৎ যান।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় চেতনা নাশক খাইয়ে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ :গৃহকর্তাসহ অজ্ঞান অবস্থায় ৩ জন হাসপাতালে ভর্তি

বরিশালের আগৈলঝাড়ায় এক পরিবারের খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞান অবস্থায় গৃহকর্তাসহ তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এনজিও কর্মী ও উপজেলার মোল্লাপাড়া গ্রামের বিধান চন্দ্র সরকারের বসতঘর সংলগ্ন রান্না ঘরে গত শনিবার রাতের খাবারের ডালের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে দুর্বিত্তরা। পরিবারের গৃহকর্তা বিধান চন্দ্র সরকার (৪৫) তার স্ত্রী পারুল রানী সরকার (৩৫) ও বৃদ্ধা মা বর্ণমালা সরকার (৭০) ওই খাবার খেয়ে প্রতিদিনের মত শুয়ে পরে। সুযোগে দৃর্বিত্তরা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে গৃহকর্তার ২ মেয়ে টের পেয়ে চিৎকার করলে দৃর্বিত্তরা তাদের অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় উল্লেখিত ৩ জনকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি থানাকে জানানো হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Shamol Bangla Ads

১৮শ’ ৯৭ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫ :আগৈলঝাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে কলেজ পরিদর্শক

এসএসসি পরীক্ষার প্রথম দিনে আগৈলঝাড়া কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. একে আজাদ ফারুক। গতকাল রোববার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১মপত্রে ৪ ছাত্রী ও ১ছাত্রসহ ৫ জন অনুপস্থিত ছিল।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, এবছর আগৈলঝাড়া কেন্দ্রের অধীনে উপজেলা সদরের এসএম গার্লস, বাশাইল মাধ্যমিক, বারপাইকা মাধ্যমিক ও বাগধা স্কুল এ্যান্ড কলেজসহ ৪টি ভেন্যুতে ৭শ’ ৪৮জন ছাত্র ও ৭শ’ ৪০ জন ছাত্রীসহ মোট ১৪শ’ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই কেন্দ্রে ৩জন ছাত্রী ও ১জন ছাত্র অনুপস্থিত ছিল।
অপরদিকে নতুন কেন্দ্র গৈলা মডেল মাধ্যমিক কেন্দ্রে ১শ’ ৯১ ছাত্র ও ২শ’ ১৪ জন ছাত্রীসহ ৪শ’ ৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এই কেন্দ্রে একজন ছাত্রী অনুপস্থিত ছিল। গতকাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. একে আজাদ ফারুক। এসময় তার সাথে ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন।

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরীপ সম্পন্ন

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরীপ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার জরীপের শেষদিনে বাগধা ইউনিয়নের দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, আগৈলঝাড়া এই কার্যক্রম পরিচালনা করে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধী সনাক্তকরণ জরীপ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শৈবাল বসাক। বাগধা ইউনিয়নে ৩৩৫ জন প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে। জরীপ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বদিউল আলম বাবুল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর বাহাদুর, ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, সমাজসেবা অফিস সহকারী মো. আবুল হোসেন প্রমূখ। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে গত ৭ ফেব্রæয়ারি রতœপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে, ৫ ফেব্রæয়ারি বাকাল ইউনিয়ন পরিষদে, ৩ ফেব্রæয়ারি রাজিহার ইউনিয়ন পরিষদে ও ২১ জানুয়ারি উপজেলা সমাজসেবা কার্যালয়ে গৈলা ইউনিয়নের কার্যক্রম সম্পন্ন করা হয়।

Need Ads
error: কপি হবে না!